Web Analytics

আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তারিকুল ইসলামকে মনোনয়ন দিয়েছে। তিনি জাতীয় যুবশক্তির আহ্বায়ক। রবিবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তার নাম ঘোষণা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক তারিকুল ইসলাম বিভিন্ন ছাত্র ও নাগরিক আন্দোলনে সক্রিয় ছিলেন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে তিনি ৪৮ দিন কারাভোগ করেন। পরবর্তীতে ২০১৯ সালের ডাকসু নির্বাচন, আবরার ফাহাদ হত্যার বিচার দাবি এবং এনআরসি-সিএএ বিরোধী আন্দোলনসহ নানা গণআন্দোলনে তিনি নেতৃত্ব দেন। ২০২২ সালে আবরার ফাহাদের স্মরণ সভা থেকে গ্রেফতার হয়ে তিনি দ্বিতীয়বার কারাবরণ করেন।

বর্তমানে তিনি এনসিপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশায় তিনি একজন আইনজীবী এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে নেতৃত্ব দিয়ে “স্লোগান মাস্টার” হিসেবে পরিচিতি পান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।