Web Analytics

কম্পিউটিং সক্ষমতার সীমাবদ্ধতার কারণে মেটার জেমিনি এআই মডেল ব্যবহারে সীমা আরোপ করেছে গুগল। এনডিটিভি উদ্ধৃত ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের মার্চে গুগল মেটাকে জানায় যে তাদের চাওয়া পরিমাণ কম্পিউটিং শক্তি বা স্টোরেজ সরবরাহ করা সম্ভব নয়। এর ফলে মেটার কয়েকটি অভ্যন্তরীণ এআই প্রকল্প বিলম্বিত হয়েছে। অ্যালফাবেটের মালিকানাধীন গুগল তাদের ক্লাউড অবকাঠামোর মাধ্যমে জেমিনি এআই পরিচালনা করে, যেখানে চাহিদা দ্রুত বেড়ে চলেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের আরও কয়েকজন গ্রাহকও একই ধরনের সীমাবদ্ধতার মুখে পড়েছেন, তবে মেটা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। এ অবস্থায় মেটা কর্মীদের এআই রিসোর্স আরও দক্ষভাবে ব্যবহারের নির্দেশ দিয়েছে এবং ‘টোকেন’ ব্যবহারে সংযমের ওপর জোর দিয়েছে। রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে গুগল ও মেটা কেউই তাৎক্ষণিক মন্তব্য করেনি।

বিশ্লেষকদের মতে, এ ঘটনা প্রমাণ করে যে দ্রুত বিস্তৃত এআই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে পর্যাপ্ত কম্পিউটিং অবকাঠামো নিশ্চিত করা এখন প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য বড় চ্যালেঞ্জ।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।