Web Analytics

শিল্পাঞ্চলে নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে গাজীপুর ও নারায়ণগঞ্জসহ দেশের নয়টি জেলায় মোট ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখা, উৎপাদন চালু রাখা, মহাসড়কে যান চলাচল সচল রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করাই এ মোতায়েনের লক্ষ্য।

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও শ্রমিকদের বেতন বৃদ্ধি ও কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। শ্রমিক অসন্তোষকে পুঁজি করে কোনো স্বার্থান্বেষী মহল অপতৎপরতা, নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গাজীপুরে ১৭ প্লাটুন এবং নারায়ণগঞ্জে চার প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ও বাহিনীর মহাপরিচালকের পরিকল্পনা অনুযায়ী সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্ট, মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও কারখানার আশপাশে টহল এবং নিবিড় নজরদারি চালাচ্ছেন। বিশেষ স্ট্রাইকিং টিমও প্রস্তুত রয়েছে। গাজীপুরের শিল্পাঞ্চল এবং নারায়ণগঞ্জের কাঠেরপুল ও জালকুড়িতে নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত আছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।