ভারতের কংগ্রেস দলের সংসদ সদস্য সোনিয়া গান্ধী গাজা ইস্যুতে ক্ষমতাসীন বিজেপি সরকারের নীরবতা ও নীতির তীব্র সমালোচনা করেছেন। ২০২৬ সালের ২৭ জুন প্রকাশিত এক মতামত নিবন্ধে তিনি অভিযোগ করেন, সরকার ফিলিস্তিনের প্রতি ভারতের ঐতিহাসিক সমর্থন থেকে সরে এসে ইসরাইলের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দিচ্ছে। জাতিসংঘের এক তদন্ত কমিশনের প্রতিবেদন উদ্ধৃত করে তিনি দাবি করেন, ২০২৩ সালে হামাসের হামলার পর ইসরাইল গাজায় গণহত্যা চালিয়েছে, যেখানে ২০ হাজারের বেশি শিশু নিহত ও প্রায় ৪৪ হাজার আহত হয়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তারও সমালোচনা করেন।
সোনিয়া গান্ধীর মতে, গাজার বেসামরিক মানুষের দুর্ভোগ নিয়ে নয়াদিল্লির নীরবতা নৈতিকভাবে নিন্দনীয় এবং ভারতের জাতীয় স্বার্থের পরিপন্থী। তিনি সতর্ক করেন, ফিলিস্তিনের প্রতি ভারতের ঐতিহাসিক অবস্থান থেকে সরে আসা দেশের আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে এবং সরকারকে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান।
বিজেপি তার বক্তব্যকে বিভ্রান্তিকর আখ্যা দিয়ে প্রতিক্রিয়া জানায়। দলের মুখপাত্র শেখজাদ পুনাওয়ালা বলেন, ভারত গাজা ইস্যুতে একাধিকবার নিজের অবস্থান স্পষ্ট করেছে, মানবিক সহায়তা পাঠিয়েছে এবং জাতিসংঘে যুদ্ধবিরতি প্রস্তাবে ভোট দিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।