Web Analytics

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)–এর সাবেক প্রধান অমরজিৎ সিং দুলাত বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার প্রেক্ষাপটে ইরান পরাজিত হবে না। বৃহস্পতিবার ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই সংকটে ভারতের উচিত বন্ধুপ্রতিম দেশ ইরানের পাশে দাঁড়ানো।

দুলাত বলেন, ইরান ও পশ্চিমা বিশ্বের এই দ্বন্দ্ব নতুন নয়, এটি প্রায় দুই দশক ধরে চলছে। তিনি স্মরণ করিয়ে দেন যে, ভারত ঐতিহাসিকভাবে ইরানের ঘনিষ্ঠ মিত্র এবং উভয় দেশই সংকটকালে একে অপরের পাশে থেকেছে। তাঁর মতে, ভারতের পররাষ্ট্রনীতি পারস্পরিক আস্থার ভিত্তিতে গড়ে উঠেছে এবং বর্তমান পরিস্থিতিতেও সেই সম্পর্ক বজায় রাখা উচিত।

তিনি আরও বলেন, পশ্চিমা দেশ ও ইসরাইলের চাপ সত্ত্বেও ইরান এই যুদ্ধে হারবে না এবং ভারতের ভূমিকা হবে সময়োপযোগী, ভারসাম্যপূর্ণ ও যথাযথ।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।