Web Analytics

মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগের মধ্যে দালাল ও প্রতারক চক্রের হাত থেকে সাধারণ কর্মীদের সুরক্ষায় কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ে বায়রার সাবেক সদস্যরা কর্মী পাঠানোর বিষয়ে স্মারকলিপি দেওয়ার পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. মোখতার আহমেদ এ কথা বলেন।

সচিব জানান, অবৈধ ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘ত্রিপল এ ওভারসিজ’-এর অফিস সিলগালা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা আরোপ এবং তিন বক্স পাসপোর্ট জব্দ করা হয়েছে। তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে সরকার কাজ করছে এবং এ সুযোগে কোনো মধ্যস্বত্বভোগী যেন লাভবান হতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

মো. মোখতার আহমেদ বলেন, কোন সুনির্দিষ্ট প্রক্রিয়ায় মালয়েশিয়ায় জনশক্তি প্রেরণ শুরু হবে, সে বিষয়ে প্রশাসনিক কার্যক্রম চলমান। মন্ত্রণালয় যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত তথ্য জানাবে। বায়রার সাবেক প্রতিনিধিরা ৩১২টি তালিকাভুক্ত এজেন্সিসহ সব বৈধ ও যোগ্য এজেন্সির সমান সুযোগ, সিন্ডিকেট ও একচেটিয়া আধিপত্য দূর, অভিবাসন ব্যয় কমানো, স্বচ্ছ নিয়োগ, মেডিকেল সেন্টার উন্মুক্ত এবং বোয়েসেলের ওয়ান স্টপ সার্ভিস দাবি করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।