Web Analytics

প্রাথমিক শিক্ষার মাঠপর্যায়ের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন, পর্যালোচনা ও পর্যবেক্ষণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮০ কর্মকর্তাকে দেশের বিভিন্ন উপজেলা ও থানায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অধিদপ্তরের আগস্ট মাসের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রতি এই অফিস আদেশ জারি করা হয়। কর্মকর্তাদের নির্ধারিত এলাকায় পরিদর্শন শেষ করে আগামী ৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

অফিস আদেশে কর্মকর্তাদের নামের পাশে নির্ধারিত উপজেলা বা থানার তালিকা প্রকাশ করা হয়েছে। মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালকসহ শীর্ষ কর্মকর্তারা দেশের যেকোনো উপজেলা পরিদর্শন করতে পারবেন। তালিকায় জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহসহ বিভিন্ন জেলার উপজেলা রয়েছে।

উপবৃত্তি বিভাগের কর্মকর্তারা দুই দিন অবস্থান করে প্রাথমিক শিক্ষা অফিস এবং একটি শহর ও দুটি গ্রাম থেকে দৈবচয়নে বাছাই করা তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন। অন্য বিভাগের কর্মকর্তারা এক দিন অবস্থান করে একটি শহর ও একটি গ্রামীণ সরকারি বিদ্যালয় দেখবেন। পরিদর্শন শেষে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন উপবৃত্তি বিভাগে জমা দিতে হবে এবং তার কপি টিএ-ডিএ বিলের সঙ্গে সংযুক্ত করা বাধ্যতামূলক।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।