ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার হল নম্বর ৪-এ অনুষ্ঠিত তিন দিনের আন্তর্জাতিক কসমেটিকা ঢাকা ২০২৬ প্রদর্শনীর শেষ দিনে রিমার্কের প্যাভিলিয়নে ব্যাপক ভিড় দেখা গেছে। বাংলাদেশে তৈরি রিমার্কের বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের কসমেটিকস, স্কিনকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য দেখার পাশাপাশি দর্শনার্থীরা বিশেষ ‘স্পিন অ্যান্ড উইন’ কার্যক্রমে অংশ নেন।
শনিবার সকাল থেকেই প্যাভিলিয়নে দর্শনার্থীদের উপস্থিতি ছিল বেশি এবং দিন গড়ানোর সঙ্গে সামনে দীর্ঘ লাইন তৈরি হয়। স্পিন কার্যক্রমে অংশ নিয়ে কেউ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য উপহার পেয়েছেন, আবার কেউ হারল্যান স্টোরে কেনাকাটায় সর্বোচ্চ ১২ শতাংশ বিশেষ ছাড়ের সুযোগ পেয়েছেন। তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের মানুষের মধ্যে এ অফার নিয়ে আগ্রহ ছিল।
নতুন উদ্যোক্তারা রিমার্কের প্যাকেজিং ও প্রিন্টিং সক্ষমতা সম্পর্কে তথ্য নিয়েছেন এবং নিজেদের ব্র্যান্ডের জন্য প্যাকেজিং আইটেম অর্ডার করেছেন। লিলি, নিওর ও সিওডিলসহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের গুণগত মান, প্যাকেজিং, ব্যবহারবিধি ও উৎপাদন প্রক্রিয়া সম্পর্কেও দর্শনার্থীরা জানতে চেয়েছেন। রিমার্ক-হারল্যান জানিয়েছে, প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে দেশের আন্তর্জাতিক মানের কসমেটিকস উৎপাদন সক্ষমতা, আধুনিক প্রযুক্তি ও রপ্তানি সম্ভাবনা তুলে ধরাই তাদের লক্ষ্য।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।