Web Analytics

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনার পর উদ্ধারকাজে অংশ নেয় হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি বাংলাদেশের (এইচসিএসবি) স্বেচ্ছাসেবকেরা। বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিলের নেতৃত্বে টিমটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কার্যক্রম পরিচালনা, আহতদের হাসপাতালে পাঠানো, লাশ স্থানান্তর এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ায়।

চ্যারিটেবলের মহাপরিচালক মুহাম্মদ রাজ বলেন, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি বাংলাদেশ শুধু দেশের অভ্যন্তরীণ দুর্যোগ নয়, আন্তর্জাতিক মানবিক সংকটেও সক্রিয় ভূমিকা রাখে। তিনি উল্লেখ করেন, সংকটের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোই তাদের নীতি ও দায়িত্বের প্রতিফলন, যা প্রকৃত মানবসেবার উদাহরণ।

এই উদ্ধার কার্যক্রম সংগঠনের দ্রুত মানবিক সাড়া ও সরকারি সংস্থার সঙ্গে সমন্বিত প্রচেষ্টার প্রতিফলন হিসেবে দেখা যাচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।