Web Analytics

চাঁদপুরের শাহরাস্তির কালীবাড়ি বাজারে চিংড়ি মাছে জেলি মিশিয়ে বিক্রির অভিযোগে দুই মাছ বিক্রেতাকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল ১০টায় অভিযানটি পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন বাজারের মাছ ব্যবসায়ী ওমর ফারুক, ৪৫, এবং সুশীল, ৪৫।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় অভিযান চালানো হয়। অভিযানে চিংড়ি মাছে জেলি মিশিয়ে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই বিক্রেতা নিজেদের দোষ স্বীকার করেন বলে জানানো হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। অভিযানে শাহরাস্তি উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ফায়দুল্লাহ মিয়া ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন। সামছুজ্জামান বলেন, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।