কুমিল্লার তিতাস উপজেলায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গৌরীপুর-হোমনা সড়কে শুরু হওয়া র্যালিতে সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কড়িকান্দি ব্রিজের ওপর সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ আবু সাঈদের শাহাদাত বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা জোগাবে। তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জুলাই আন্দোলনের চেতনা সমুন্নত রেখে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
র্যালিতে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ব্যবসায়ী ফোরাম, যুব বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।