Web Analytics

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সতর্ক করেছেন যে তেহরান ও তার আঞ্চলিক মিত্রদের হাতে যুক্তরাষ্ট্রকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ পেতে হবে। শনিবার আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি বলেন, গত মাসের সমঝোতা স্মারক লঙ্ঘনের মাধ্যমে ওয়াশিংটন প্রমাণ করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর ‘মূল্যহীন ও অকার্যকর’। তিনি আরও বলেন, ‘মহাশয়তান’ কর্তৃক বারবার চুক্তিভঙ্গ আমেরিকার আধিপত্যবাদী চরিত্রের প্রমাণ।

এই হুঁশিয়ারি আসে এমন সময়ে যখন যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক অবকাঠামো, যেমন সেতু, রেললাইন ও পানি পরিশোধনকেন্দ্রে হামলা বাড়িয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসব হামলায় মিনাবের একটি স্কুলে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং ইরানের পারমাণবিক প্রকল্পও লক্ষ্যবস্তু হয়েছে। এর জবাবে তেহরান কুয়েতের অবকাঠামোতে পাল্টা হামলা চালায়, যার ফলে কুয়েত বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানায়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইরানে টানা সাত রাত ধরে অভিযান চলছে, যা এখন অষ্টম দিনে গড়িয়েছে। ইরান সতর্ক করেছে, হামলা অব্যাহত থাকলে তারা পূর্ণমাত্রার যুদ্ধে নামবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।