Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্তকে অনুচিত বলে মন্তব্য করেছেন। সম্প্রতি হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক এবং এর যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন, তবে পুরো প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া সমাধান নয়।

তিনি বলেন, তদন্তে যদি কোনো অবহেলা বা অপরাধ প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু হাসপাতালের লাইসেন্স বাতিল করা জনগণের স্বার্থের পরিপন্থী। ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, আদ-দ্বীন হাসপাতাল দীর্ঘদিন ধরে গরিবের হাসপাতাল হিসেবে পরিচিত এবং মানসম্মত স্বাস্থ্যসেবার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।

তিনি আরও জানান, এটি একটি মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে প্রায় ৪০০ থেকে ৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং নার্সিং কোর্সও চালু রয়েছে। কার্যক্রম বন্ধ হলে এসব শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। তাই তিনি সরকারের প্রতি সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।