Web Analytics

ভারতের মধ্যপ্রদেশের আলরাজপুর জেলায় শুক্রবার রাতে এক ৪০ বছর বয়সী বিধবা নারীকে গণধর্ষণ ও বিভৎস নির্যাতনের অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গেছে, বোরি থানার একটি গ্রামে ছোট মেয়েকে নিয়ে বসবাস করতেন ওই নারী। রাতে পাঁচ-ছয় জন দুষ্কৃতকারী তার ঘরে ঢুকে লুটপাট চালায় এবং রুপার গয়না ও মোবাইল ফোন নিয়ে যায়। এ সময় দলের দুই সদস্য ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে। গুরুতর আহত অবস্থায় তাকে ইন্দোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার অবস্থা আশঙ্কাজনক।

এসপি রঘুবংশ কুমার সিং সংবাদ সংস্থা পিটিআইকে জানান, প্রাথমিক তদন্তে গণধর্ষণ ও বিভৎস নির্যাতনের প্রমাণ মিলেছে। চিকিৎসকরাও ভুক্তভোগীর শরীরে গুরুতর আঘাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ডাকাতির উদ্দেশ্যেই হামলাকারীরা প্রবেশ করেছিল, তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করেছেন, তবে তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।