Web Analytics

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। দগ্ধ পাশা (৪০) ও রঞ্জিতকে (৪৫) উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ভোরের দিকে দগ্ধ অবস্থায় দুজনকে জরুরি বিভাগে আনা হয়। অগ্নিকাণ্ডে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ পুড়ে গেছে বলে তিনি জানান।

চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, দুজনেরই শ্বাসনালি পুড়ে গেছে। তাদের হাসপাতালে ভর্তি রেখে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তবে উভয়ের অবস্থাই আশঙ্কাজনক বলে জানান ডা. সুলতান মাহমুদ শিকদার।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।