Web Analytics

২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য ৮৮০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৫১ কোটি টাকা কম। বাজেট কাঠামো অনুযায়ী, এর মধ্যে পরিচালন ব্যয় বাবদ ৪৬৩ কোটি এবং উন্নয়ন ব্যয় বাবদ ৪১৭ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী বলেন, সরকার বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ এবং প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের সুরক্ষা ও কল্যাণে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। প্রবাসী কর্মীদের কল্যাণ নিশ্চিত করতে একটি বিশেষ প্রবাসী কার্ড চালু করা হবে, যা প্রবাসী কল্যাণ সেবা, বীমা, ব্যাংকিং সুবিধা ও জরুরি সহায়তার সঙ্গে যুক্ত থাকবে।

২০২৫–২৬ অর্থবছরে মন্ত্রণালয়টির জন্য ৯৩১ কোটি টাকা বরাদ্দ ছিল, যার মধ্যে পরিচালন ব্যয় ৪৩৪ কোটি এবং উন্নয়ন ব্যয় ৪৯৭ কোটি টাকা। নতুন প্রস্তাবিত বাজেট ব্যয় কাঠামোয় পরিবর্তন আনলেও প্রবাসী কল্যাণ কার্যক্রমে গুরুত্ব বজায় রেখেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।