Web Analytics

শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সোমবার দুপুরে দেশের গ্রীন ফ্যাক্টরি অ্যাওয়ার্ডপ্রাপ্ত গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (পিআইএল) সীতাকুণ্ডস্থ কারখানা পরিদর্শন করেন। তাঁকে স্বাগত জানান বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর চেয়ারম্যান মু. আনোয়ারুল আলম, অতিরিক্ত সচিব মো. ফিরোজ উদ্দিন এবং প্রগতির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু সাঈমসহ কর্মকর্তারা, কর্মচারী ও শ্রমিক নেতারা।

পরিদর্শনকালে বিএসইসি চেয়ারম্যান মন্ত্রীকে কারখানার প্রধান উৎপাদন লাইনসহ বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখান এবং উৎপাদন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি সময়ের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে কারখানাকে আধুনিকায়ন ও পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ি (ইভি) সংযোজন প্রকল্প চালুর পরিকল্পনা উপস্থাপন করেন। শিল্পমন্ত্রী প্রগতির উৎপাদন সক্ষমতা ও ভবিষ্যৎ পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও ভূমিকা তুলে ধরেন।

মন্ত্রী প্রগতিকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠানে রূপান্তরে সরকারের নীতিগত ও প্রশাসনিক সহায়তার আশ্বাস দেন। পরে তিনি কর্মকর্তা ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করে প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।