Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংবিধানের ২৫তম সংশোধনীর অধীনে পদ থেকে সরানোর লক্ষ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন হাউজ ডেমোক্র্যাটরা। গত মঙ্গলবার হাউজ জুডিশিয়ারি কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জেমি রাসকিন এই প্রস্তাব উত্থাপন করেন। ট্রাম্পের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ড, বিশেষ করে ইরানকে ধ্বংসের হুমকি এবং নিজেকে যিশু খ্রিস্টের সঙ্গে তুলনা করার পোস্টের পর তার মানসিক ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে।

রাসকিন বলেন, এসব আচরণ জনগণের আস্থা কমিয়ে জাতীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে। সাবেক সিআইএ পরিচালক জন ব্রেনানসহ বহু ডেমোক্র্যাট আইনপ্রণেতা মনে করছেন, ৭৯ বছর বয়সী ট্রাম্প এখন আর দেশ পরিচালনার যোগ্য নন। প্রস্তাবিত বিলে ৫০ জন ডেমোক্র্যাট সহ-পৃষ্ঠপোষকতা করেছেন। কমিশনে সাবেক নির্বাহী কর্মকর্তা, চিকিৎসক ও মনোরোগ বিশেষজ্ঞসহ ১৭ জন সদস্য রাখার প্রস্তাব রয়েছে।

তবে রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউজে এই বিল পাস হওয়ার সম্ভাবনা খুবই কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।