Web Analytics

টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ মামলায় আন্তর্জাতিক আদালত বাংলাদেশের পক্ষে রায় দিয়েছে। ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস (ইকসিড) কানাডিয়ান কোম্পানি নাইকোকে ৪২ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। রায় অনুযায়ী, প্রায় ৮ বিলিয়ন ঘনফুট গ্যাস পুড়ে যাওয়ার ক্ষতির জন্য ৪০ মিলিয়ন ডলার এবং পরিবেশ ও অন্যান্য ক্ষতির জন্য আরও ২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে।

সুনামগঞ্জের ছাতকে অবস্থিত টেংরাটিলা গ্যাসক্ষেত্রটি ১৯৫৯ সালে আবিষ্কৃত হয় এবং ২০০৩ সালে অনুসন্ধানের জন্য নাইকোর কাছে হস্তান্তর করা হয়। ২০০৫ সালের ৭ জানুয়ারি ও ২৪ জুন পরপর দুটি বিস্ফোরণে গ্যাসক্ষেত্রের মজুদ গ্যাস ও আশপাশের স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ প্রথমে ৭৪৬ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করলেও নাইকো তা দিতে অস্বীকৃতি জানায়, পরে ২০১৬ সালে ওয়াশিংটনের আদালতে প্রায় ৯২৫০ কোটি টাকার মামলা দায়ের করা হয়।

পেট্রোবাংলা জানিয়েছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রায়ে বলা হয়েছে নাইকোর তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় খননকাজ চলছিল এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে ব্যর্থ হওয়ায় বিস্ফোরণ ঘটে। ফলে নাইকো সরাসরি দায়ী এবং বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে বাধ্য।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।