Web Analytics

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে এনসিপি। বুধবার রাত পৌনে ৯টার দিকে বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে মামলাটি করেন জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের। মামলায় রিংগনকে প্রধান আসামি করা হয়েছে।

বুধবার বিকেলে হামলার প্রতিবাদে হবিগঞ্জের বিক্ষোভ সমাবেশে যোগ দিতে মৌলভীবাজার থেকে রওনা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা। বাহুবলের মুছাই ও পরে কামাইছড়া রাবার বাগান এলাকায় পুলিশ, র‌্যাব ও ডিবির যৌথ ব্যারিকেডে তাদের গাড়িবহর আটকে দেওয়া হয়।

আমতলী সেতু এলাকায় একটি বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস আড়াআড়ি দাঁড় করিয়ে সড়ক অবরোধ করা হলে নেতারা সড়কেই অবস্থান নেন। সন্ধ্যা ৭টার দিকে প্রশাসনের কর্মকর্তারা তাঁদের হবিগঞ্জে না ঢোকার বিষয়ে রাজি করান। নাসীরউদ্দীন পাটোয়ারী হামলায় সারজিস আলমসহ নেতাকর্মীদের আহত এবং প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ করেন। রাত ৯টার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।