Web Analytics

হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের দাবি, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের আল-জাওফ, আল-বায়দা, সাদা ও তাইজসহ কয়েকটি প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ২০ জন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় কিংবা তারা বেসামরিক নাগরিক কি না, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে দেওয়া এক পোস্টে বলেন, হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় ১০৪টি হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, রাজধানী সানাসহ বিভিন্ন স্থানে বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

অন্যদিকে, ইয়েমেনের সরকারি বাহিনী বুধবার জানায়, হুথিদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তারা পূর্বাঞ্চলীয় আল-জাওফ প্রদেশের আল-দাহিদা পর্বতমালায় আরও অগ্রসর হয়েছে। বাহিনীটি হুথিদের সমাবেশ ও অস্ত্রের গুদামে বিমান ও ড্রোন হামলার দাবি করেছে। ইয়েমেন আর্মি মিডিয়া কয়েকটি ভিডিও প্রকাশ করে জানায়, এতে অবরুদ্ধ তাইজ শহর ও আল-হাজমে হুথি যোদ্ধাদের লক্ষ্য করে সরকারি বাহিনীর হামলার দৃশ্য রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।