Web Analytics

ময়মনসিংহের গৌরীপুরে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সমর্থন দেওয়ায় বিএনপি নেতা আব্দুল মান্নান তালুকদারকে জোর করে মাথা ন্যাড়া করে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বুধবার দুপুর ২টার দিকে গৌরীপুর পৌর শহরের ২ নম্বর রেলক্রসিং সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মাথা ন্যাড়া করা ছবি ভাইরাল হলে বিষয়টি আলোচনায় আসে। তালুকদার অভিযোগ করেন, পৌর কৃষক দলের সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুন্সি তাকে সিএনজি থেকে টেনে নামিয়ে গালাগালি ও মারধর করে পাশের একটি সেলুনে নিয়ে মাথা ন্যাড়া ও ভ্রু কেটে দেয়।

তিনি জানান, ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করায় তাকে এভাবে অপমান করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রতিমন্ত্রী ও জনগণ এ ঘটনার বিচার করবেন। অন্যদিকে শাহী মুন্সি অভিযোগ অস্বীকার করে বলেন, এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং মিথ্যা প্রচারণা। ময়মনসিংহ জেলা কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ জানান, তিনি বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছেন এবং অভিযোগ সত্য প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।