Web Analytics

মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর আবারও অভিশংসনের মুখে পড়তে পারেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এ নিয়ে ‘একটুও চিন্তিত নন’। বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, অভিশংসন ডেমোক্র্যাটিক পার্টিকে ধ্বংস করে দেবে এবং এটি হবে বিনা কারণে অভিশংসন। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন তার ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে বেশি সফল।

প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ট্রাম্প দুবার অভিশংসিত হয়েছিলেন। তবে দুইবারই সিনেটে বিচারের মুখোমুখি হওয়ার পর তিনি অভিযোগ থেকে অব্যাহতি পান। পরে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে তিনি হোয়াইট হাউসের নতুন বলরুমের নির্মাণকাজ নিয়ে কথা বলেন। নির্মাণাধীন ভবনের একটি বিম দেখিয়ে তিনি ঝাড়বাতি ও মার্বেলের মেঝে কল্পনা করতে বলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।