Web Analytics

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাইয়ের সঙ্গে সরাসরি আলোচনায় বসার বিষয়টি বিবেচনা করছেন বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে। ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিদের সম্ভাব্য এই বৈঠকের স্থান হিসেবে কাতারের রাজধানী দোহাকে বিবেচনা করা হচ্ছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের পাশাপাশি ওয়াশিংটন-তেহরান সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের মধ্যে সরাসরি বৈঠকের সম্ভাবনা এখনো বিবেচনাধীন রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত অক্টোবরে রেজাইকে পাঠানো একটি চিঠিতে তার সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়েছিলেন ভ্যান্স। রেজাই চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে চিঠির বিষয়বস্তু সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করতে রাজি হননি। প্রতিবেদনের সূত্র হিসেবে আল জাজিরার নাম উল্লেখ করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।