Web Analytics

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে বাংলাদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন এবং আসামে এলে তাকে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কথা বলেছেন। অনুপ্রবেশ ইস্যুতে কংগ্রেস ও রাহুল গান্ধীকে আক্রমণ করতে গিয়ে রোববার হিমাচল প্রদেশের শিমলায় বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও ও নৈরাজ্য দূর করো’ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

হিমন্ত বলেন, বাংলাদেশিদের এখানে কোনো জায়গা নেই। রাহুল গান্ধীর বাংলাদেশিদের প্রতি এত দরদ থাকলে তিনি বাংলাদেশে গিয়ে নির্বাচন করতে পারেন বলেও মন্তব্য করেন তিনি। রাহুল আসামে এলে তিনি এবং পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তার জন্য প্যারাসুটে অবতরণের ব্যবস্থা করবেন বলেও হিমন্ত উল্লেখ করেন।

দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোটের সমাবেশে রাহুল গান্ধীর বক্তব্যের পর বিজেপির পাল্টা রাজনৈতিক আক্রমণের মধ্যে হিমন্তের এ মন্তব্য আসে। ওই সমাবেশে রাহুল গান্ধী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন এবং তাকে দেশদ্রোহী আখ্যা দিয়ে জেলে পাঠানোর হুঁশিয়ারি দেন। হিমন্ত দাবি করেন, কংগ্রেস আর ক্ষমতায় ফিরতে পারবে না এবং দলটি ইভিএম ও ব্যালট পেপার—দুই ধরনের নির্বাচনেই হারছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।