Web Analytics

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীর পাড়ে একটি পলিব্যাগ থেকে অজ্ঞাত এক ব্যক্তির দেহের বিচ্ছিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৩টার দিকে স্থানীয়রা জোয়ারের পানিতে ভাসমান পলিব্যাগটি দেখে পুলিশকে খবর দেয়। পরে নড়িয়া থানা ও নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি খুলে অর্ধগলিত অবস্থায় মানুষের হাত-পা উদ্ধার করে।

লাশ শনাক্তের জন্য ফরিদপুর সিআইডি টিমকে জানানো হয়। পরে ফরিদপুর ক্রাইম সিন ইউনিট ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে খণ্ডিত লাশের পরিচয় শনাক্ত করে। নিহত ব্যক্তির নাম মো. জিয়া উদ্দিন, পিতা মো. রাজ্জাক সরদার বলে পুলিশ জানিয়েছে।

সুরেস্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল জলিল জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।