Web Analytics

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগামী ২০ অক্টোবর রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করবেন। একই দিনে রাজশাহী ও চট্টগ্রামের আরও দুটি পূজামণ্ডপ পরিদর্শনের কথাও সফরসূচিতে জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়। রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান বলেছেন, সফরকে ঘিরে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর সুবিধার্থে রাধা গোবিন্দ মন্দিরের পাশাপাশি শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ি মন্দির ও গুপ্তপাড়া মন্দিরও প্রস্তুত রাখা হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে রাধা গোবিন্দ মন্দিরে যাবেন এবং বেলা ১১টার দিকে পরিদর্শনের কথা রয়েছে। পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দর হয়ে তিনি রাজশাহী ও পরে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।