Web Analytics

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি ২০২৫–২৬ অর্থবছরের শেষ চার মাসে (মার্চ থেকে জুন) ভ্যাট আদায় বাড়ানো ও ফাঁকি রোধে ১০ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করেছে। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে সময়াবদ্ধ স্বল্পমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে এই টাস্কফোর্সকে। বুধবার এনবিআরের ভ্যাট বাস্তবায়ন ও আইটি অনুবিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

টাস্কফোর্সের কার্যপরিধিতে রয়েছে রাজস্ব আহরণ বৃদ্ধিতে সর্বাত্মক তৎপরতা ও মনিটরিং, আগামী ১৮০ দিনের মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন, করনেট সম্প্রসারণ, ঋণাত্মক খাতকে ধনাত্মক খাতে রূপান্তর, বকেয়া আদায় নিশ্চিতকরণ এবং চলমান মামলা ও অডিট দ্রুত নিষ্পত্তি করা। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর)-এর কমিশনার মো. সামছুল ইসলাম আহ্বায়ক এবং ভ্যাট বাস্তবায়নের প্রথম সচিব রুহুল আমিন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এনবিআর আয়কর ও কাস্টমস বিভাগেও পৃথক টাস্কফোর্স গঠনের উদ্যোগ নিয়েছে। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার তুলনায় ৬০ হাজার কোটি টাকা কম হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।