Web Analytics

আজ শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, বাংলাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা দিবস। জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১৮ সালের ৩ ডিসেম্বর শিক্ষা যে শান্তি ও উন্নয়নের মূল ভিত্তি—এই স্বীকৃতি দিয়ে ২৪ জানুয়ারিকে আন্তর্জাতিক শিক্ষা দিবস ঘোষণা করে। সেই থেকে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশন (বিএনসিইউ) ও ইউনেস্কো ঢাকা যৌথভাবে দিবসটি পালন করে আসছে। এবারের প্রতিপাদ্য ‘দ্য পাওয়ার অব ইয়ুথ ইন কো-ক্রিয়েটিং এডুকেশন’।

দিবসটি উপলক্ষে বিএনসিইউ আজ সকাল ১১টায় ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন শিক্ষা উপদেষ্টা ও বিএনসিইউ চেয়ারম্যান অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং অতিথি হিসেবে থাকবেন ইউনেস্কো বাংলাদেশের প্রতিনিধি সুজান ভাইজ। সভাপতিত্ব করবেন বিএনসিইউর ডেপুটি সেক্রেটারি জেনারেল সাবভীনা মনীর চিঠি।

এর আগে ২০ জানুয়ারি একই স্থানে তরুণদের অংশগ্রহণে এক মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।