Web Analytics

বরিশালের গৌরনদী উপজেলার হরিসেনা গ্রামে মাদকাসক্ত ছেলে বিকাশ চন্দ্র বালাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৬ জুন) সকালে নেশার টাকা দিতে দেরি করায় বাবা-মাকে নির্যাতনের ঘটনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত বিকাশের বয়স ২৬ বছর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার জানান, বিকাশ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং টাকা না পেলে বাবা-মাকে মারধর ও ঘরবাড়ি ভাঙচুর করত। তাকে ছয় মাস রিহ্যাব সেন্টারে রাখা হলেও পরে আবার মাদকাসক্ত হয়ে পড়ে। তার বাবা-মা পূর্বে জমি বিক্রি করে তাকে বিদেশ পাঠিয়েছিলেন, কিন্তু সেখান থেকেও সে দেশে ফিরে আসে।

মঙ্গলবার সকালে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সহযোগিতায় অভিযান চালিয়ে বিকাশকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।