Web Analytics

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। মঙ্গলবার বিকেলে বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিটি উপজেলায় স্টেডিয়াম হলে স্থানীয় প্রতিযোগিতা বাড়বে এবং জাতীয় পর্যায়ের জন্য দক্ষ খেলোয়াড় তৈরির সুযোগও সম্প্রসারিত হবে। সরকার তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরিতে কাজ করছে বলে তিনি জানান।

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা তরুণদের সুস্থ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়ে বলেও তিনি উল্লেখ করেন। খেলোয়াড়দের ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড দেওয়া হচ্ছে এবং দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।