Web Analytics

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযানের সম্ভাবনা সামনে রেখে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমন্বিত পরিকল্পনা তৈরিতে সম্মত হয়েছে। শনিবার সন্ধ্যায় ইসরাইলের চ্যানেল ১৩ জানায়, ইসরাইলি সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে এ পরিকল্পনা প্রণয়নে কাজ করছে। তবে ইরানে হামলার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি। ইসরাইলি সামরিক বাহিনী সম্ভাব্য যুদ্ধের সময়সীমা ঘনিয়ে আসছে বলেও সতর্ক করেছে।

নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ ইসরাইলি সামরিক কর্মকর্তা বলেন, সেন্টকমপ্রধান ব্র্যাড কুপারের তেল আবিব সফরে ইরানে হামলার সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়নি। ইসরাইলের নিরাপত্তা মূল্যায়ন অনুযায়ী, সাম্প্রতিক দিনগুলোর তুলনায় এখনই নতুন যুদ্ধ শুরুর আশঙ্কা বেশি নয়। সেনাবাহিনীর সতর্কতামূলক প্রস্তুতি উচ্চ পর্যায়ে থাকলেও তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেনি।

বুধবার তেল আবিবে কুপার ইসরাইলি সেনাপ্রধান আইয়াল জামির ও মোসাদপ্রধান রোমান গফম্যানের সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি এবং অভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। এর আগে গফম্যান ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা ও সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফের সঙ্গে ইরান বিষয়ে বৈঠক করেন। ইসরাইলের রাজনৈতিক অঙ্গনেও ইরানকে ঘিরে নতুন যুদ্ধের সম্ভাবনা নিয়ে বিতর্ক চলছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।