Web Analytics

রোববার অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে তরুণ রিপাবলিকানদের মধ্যে ইসরাইলবিরোধী মনোভাব বাড়ছে, যা রিপাবলিকান পার্টির দীর্ঘদিনের ইসরাইল-সমর্থন নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের ক্রিটিক্যাল ইস্যুজ পোলের পরিচালক শিবলি তেলহামি বলেন, তরুণ রিপাবলিকানদের মধ্যে স্পষ্টভাবেই কিছু পরিবর্তন ঘটছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গাজায় ইসরাইলের সামরিক অভিযান ও ইরান যুদ্ধের অবসান নিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতবিরোধ রিপাবলিকানদের একাংশের মধ্যে অসন্তোষ বাড়িয়েছে। এপ্রিলের পিউ রিসার্চ সেন্টারের জরিপে দেখা যায়, ৪০ শতাংশ রিপাবলিকান ইসরাইল সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন, যেখানে ১৮ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে এ হার ৫৭ শতাংশ।

কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, গাজায় ইসরাইলের সামরিক অভিযানের প্রতি সমর্থন কমছে। টাকার কার্লসন ও মেগিন কেলির মতো রক্ষণশীল নেতাদের সমালোচনাও এই প্রবণতাকে উসকে দিয়েছে। ফেইথ অ্যান্ড ফ্রিডম কোয়ালিশনের প্রতিষ্ঠাতা রালফ রিড সতর্ক করেছেন যে, নেতৃত্ব ইসরাইলের পক্ষে থাকলেও রিপাবলিকানদের মধ্যে সমর্থন উদ্বেগজনকভাবে কমছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।