Web Analytics

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক হামলার ঘটনায় জাতিসংঘের প্রতিক্রিয়ার সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে উদ্দেশ করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে “উসকানিহীন আগ্রাসন” চালিয়েছে এবং জাতিসংঘকে তাদের আইনি ও নৈতিক দায়িত্ব পালন করতে হবে।

বাঘাই বলেন, চলমান সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক অর্থনীতির জন্যও বড় ঝুঁকি তৈরি করছে। তিনি আরও দাবি করেন, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের মিনাব শহরে ১৬৫ জন শিশু ও স্কুলকর্মীসহ বহু বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই বিষয়ে মনোযোগ দেওয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এসব অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।