Web Analytics

বাংলাদেশ আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ থেকে পর্যায়ক্রমে মালয়েশিয়ায় দুই লাখ কর্মী পাঠানো শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়াটি পরবর্তী ছয় মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

রোববার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী জানান, দুই লাখ কর্মী তালিকাভুক্ত কোম্পানির মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানো হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দুই লাখ কর্মীর বাইরে মালয়েশিয়া অতিরিক্ত ১০ হাজার বাংলাদেশি শ্রমিককে বিনা খরচে নেবে। তিনি এই ব্যবস্থাকে ‘জিরো কস্ট’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এই কর্মী পাঠানোর প্রক্রিয়াও সেপ্টেম্বরের শেষের দিকে পর্যায়ক্রমে শুরু হবে। মালয়েশিয়াকে এলএনজি আনার বিষয়ে সরকারের দেওয়া চিঠি নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলেও তিনি জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।