প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার এক বিশেষ ভিডিওবার্তায় দেশের জনগণকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই দুই রোগ এখন মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে, তবে সচেতনতা ও আগাম প্রস্তুতির মাধ্যমে সংক্রমণ রোধ করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, এডিস মশার কামড়ে এই রোগ ছড়ায়, তাই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।
প্রধানমন্ত্রী জানান, সাধারণত জুন থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেশি থাকলেও যেকোনো সময় সংক্রমণ হতে পারে। তিনি জনগণকে ড্রেন, ফুলের টব, বালতি, টায়ার বা ছাদে পানি জমতে না দেওয়ার আহ্বান জানান এবং পানির ট্যাংক ঢেকে রাখার পরামর্শ দেন। তিনি ঘোষণা করেন, ১৪ মার্চ থেকে সারা দেশে প্রতি সপ্তাহে পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে, যেখানে সংসদ সদস্য ও স্থানীয় প্রতিনিধিদের নিজ নিজ এলাকায় জনগণকে নিয়ে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
তিনি মনে করিয়ে দেন, সরকারের স্বাস্থ্যনীতির মূলমন্ত্র হলো ‘প্রতিরোধই উত্তম চিকিৎসা’, তাই পরিচ্ছন্নতা ও সচেতনতা বজায় রাখাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।