Web Analytics

হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রব্বানী ওয়ায়েজিনদের সমাজে বিভ্রান্তি ছড়ায় এমন বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার রাজধানীর পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে মজলিসুল ওয়ায়েজীন বাংলাদেশের আয়োজিত জাতীয় কনভেনশনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

রব্বানী বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআতের মূল ধারার আলেম-ওলামারা সম্পূর্ণ ঐক্যবদ্ধ আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তাঁর ভাষ্য অনুযায়ী, কিছু শাখা-প্রশাখায় ভিন্নতা থাকলেও মূল আদর্শের জায়গায় কোনো বিভেদ নেই। তিনি বলেন, এই মূল ধারাকে সুসংহত রাখতে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণ করেছে।

ওয়াজের ময়দানের দায়িত্বের কথা তুলে ধরে তিনি বলেন, মসজিদ, মিম্বার ও ওয়াজের মাঠে এমন অসংলগ্ন বা বিভ্রান্তিকর কথা বলা যাবে না যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ওয়াজের মঞ্চকে নাটক বা হালকা বিনোদনের জায়গায় পরিণত না করে সময়োপযোগী, দলীলভিত্তিক ও সাবলীল ভাষায় কোরআন-সুন্নাহর সঠিক বার্তা তুলে ধরার আহ্বান জানান তিনি। হেবা আইনের বিষয়গুলো শরিয়তসম্মতভাবে পুনর্বিবেচনার কথাও বলেন রব্বানী।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।