Web Analytics

খুলনায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ ও বিজিবি-২১ ব্যাটালিয়নের যৌথ দল। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা থেকে খুলনাগামী বাসটিতে অভিযান চালিয়ে হরিণটানা থানার জিরো পয়েন্ট বাস টার্মিনাল এলাকায় পরিত্যক্ত অবস্থায় মাদকগুলো উদ্ধার করা হয়।

এসআরবি-৬-এর মিডিয়া সেলের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে যৌথ অভিযান শুরু হয়। এসআরবি-৬ স্পেশাল কোম্পানি এবং বিজিবি-২১ ব্যাটালিয়নের সদস্যরা সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী বাসটি থামিয়ে তল্লাশি চালান।

তল্লাশির একপর্যায়ে বাসের ভেতরে ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ পাওয়া যায়। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত করে মাদকগুলো জব্দ করা হয়। অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সাধারণ ডায়েরির মাধ্যমে জব্দ মাদক হরিণটানা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।