Web Analytics

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের হামলায় উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য জিল্লুর রহমান গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৮টার দিকে খানমরিচ ইউনিয়নের কালিনজিরা ব্রিজে এ হামলা হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হামলাকারীদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে সকালে জিল্লুর রহমানের সঙ্গে কয়েকজন আওয়ামী লীগ কর্মীর কথা-কাটাকাটি হয় এবং তিনি তাঁদের একজনকে থাপ্পড় মারেন। এর জের ধরে রাতে তাঁর ওপর হামলা চালানো হয়। হামলার খবর পেয়ে রাত ১০টার দিকে পাবনা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা আলী আছগার দলীয় নেতাকর্মীদের নিয়ে থানার সামনে বিক্ষোভ করেন। তাঁরা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান এবং সময়সীমা পেরোলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আজম হামলার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মামলা দায়েরের কাজ চলছে এবং দ্রুতই হামলাকারীদের গ্রেপ্তার করা হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।