Web Analytics

রাশিয়ার সাইবেরিয়ায় বৈকাল হ্রদের বরফ ভেঙে একটি পর্যটকবাহী বাস ডুবে আট চীনা পর্যটক নিহত হয়েছেন। রাশিয়ার জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয়ের আঞ্চলিক শাখা এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় শুক্রবার, ২০ ফেব্রুয়ারি এ দুর্ঘটনা ঘটে। ইগর কোবজেভ জানিয়েছেন, হিমায়িত হ্রদ পার হওয়ার সময় একজন চীনা পর্যটক বাস থেকে বের হয়ে প্রাণে বেঁচে যান। নিহতদের মধ্যে সাতজন চীনা পর্যটক ও বাসচালক রয়েছেন। চীনের কনস্যুলেট জেনারেলকে বিষয়টি জানানো হয়েছে।

রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় তিন মিটার চওড়া বরফের ফাটলে বাসটি পড়ে হ্রদের পানিতে ডুবে যায়। উদ্ধারকারীরা পানির নিচে ক্যামেরা ব্যবহার করে সাতজনের লাশ উদ্ধার করেন। আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, বাস ডুবে যাওয়ার পর তদন্ত শুরু হয়েছে।

বিশ্বের গভীরতম স্বাদুপানির হ্রদ বৈকাল সাইবেরিয়ার জনপ্রিয় পর্যটনকেন্দ্র, বিশেষ করে চীনা পর্যটকদের কাছে আকর্ষণীয়। শীতকালে বরফ জমে গেলে কর্তৃপক্ষ নির্দিষ্ট বরফ-সড়ক চালু করে, তবে নির্ধারিত পথের বাইরে গাড়ি চালানো নিষিদ্ধ। মস্কো-বেইজিংয়ের ভিসামুক্ত ব্যবস্থার কারণে সাম্প্রতিক বছরগুলোতে চীনা পর্যটকের সংখ্যা বেড়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।