Web Analytics

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১২০টির বিষয়ে সংসদীয় বিশেষ কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। বুধবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কমিটির মুলতবি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সংবিধান ও জুলাই সনদকে প্রাধান্য দিয়ে যাচাই-বাছাই করা হয়েছে এবং জুলাই সনদ সম্পর্কিত চারটি অধ্যাদেশে কমিটির সদস্যরা একমত হয়েছেন। বাকি অধ্যাদেশগুলো নিয়ে আগামী ২৯ মার্চ আলোচনা হবে এবং পর্যালোচনা শেষে রিপোর্ট জমা দেওয়া হবে।

তিনি আরও জানান, জুলাই সনদের বাইরে সরকার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। এটি অত্যন্ত সংবেদনশীল ও সম্মানজনক বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। সংবিধান ও জুলাই সনদ—দুটোকেই সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।