Web Analytics

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানাতে বৃহস্পতিবার বঙ্গভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও তিন নির্বাচন কমিশনার। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী দুপুর সাড়ে ১২টার দিকে বৈঠকটি শুরু হয়।

সিইসির সঙ্গে সাক্ষাতে ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার এবং আবুল ফজল মো. সানাউল্লাহ। এর আগে বেলা ১১টার কিছু পরে তাঁরা নির্বাচন ভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন।

নির্বাচন কমিশন দপ্তর জানিয়েছে, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানাতেই কমিশনাররা বঙ্গভবনে যান। প্রায় আধা ঘণ্টাব্যাপী সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন কমিশনাররা বঙ্গভবন ত্যাগ করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।