Web Analytics

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক গভীর, মজবুত ও সম্মানজনক এবং তা উন্নয়ন অংশীদারত্বের নতুন উচ্চতায় পৌঁছেছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে যুক্তরাষ্ট্র দূতাবাস ও আমেরিকান চেম্বার অব কমার্স আয়োজিত জ্বালানি নিরাপত্তা ও স্থিতিশীলতা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬-এর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

মাহ্দী আমিন বলেন, শিক্ষা, পর্যটন ও মানুষে-মানুষে যোগাযোগ দুই দেশের সম্পর্ককে দৃঢ় করেছে এবং প্রবাসী বাংলাদেশিরা এ ক্ষেত্রে সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। তিনি জানান, ৫০টির বেশি মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশে সরাসরি বিনিয়োগ করেছে। দেশের বৃহৎ জনসংখ্যা, বিকাশমান মধ্যবিত্ত ও নীতিগত ধারাবাহিকতার কারণে মার্কিন বিনিয়োগ আরও বাড়ার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি তৈরি পোশাকের পাশাপাশি চামড়া, প্রক্রিয়াজাত খাদ্য ও কৃষিপণ্যের রপ্তানি সম্ভাবনা এবং গম, সয়াবিন ও স্ক্র্যাপ মেটাল আমদানির চাহিদার কথা তুলে ধরেন। শেভরনের গ্যাস কার্যক্রম ও এক্সিলারেট এনার্জির এফএসআরইউ পরিচালনার উদাহরণ দিয়ে জ্বালানি সহযোগিতার কথাও বলেন তিনি। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ বাড়ানো নিয়ে গঠনমূলক আলোচনা চলছে বলে জানান মাহ্দী আমিন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।