Web Analytics

যুক্তরাজ্যে বাংলাদেশি ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) প্রেসিডেন্ট পদে সিলেটের মহিব চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার লন্ডনের বিবিসিসিআই কনফারেন্স হলে নির্বাচন শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নবনির্বাচিত কমিটির নাম প্রকাশ করে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুবাজপুরের সন্তান মহিব চৌধুরী লন্ডন বাংলা প্রেসক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট ও সাপ্তাহিক নতুন দিন পত্রিকার সাবেক সম্পাদক। নবনির্বাচিত কার্যকরী কমিটিতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. সানাওয়ার চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আবদুল ওয়াছে চৌধুরী, ডারেক্টর জেনারেল মুসলেহ আহমেদ, ডেপুটি ডারেক্টর জেনারেল আবদুল মুমিন, ফাইন্যান্স ডারেক্টর আবুল কালাম আজাদ ও মেম্বারশিপ ডাইরেক্টর মোস্তফা আহমেদ লাকি দায়িত্ব পেয়েছেন।

নবনির্বাচিত কমিটি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার ব্যক্ত করেছে এবং বিবিসিসিআইয়ের দীর্ঘদিনের উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসায়িক স্বার্থরক্ষার ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।