Web Analytics

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বৃহস্পতিবার দুপুর তিনটা পর্যন্ত গড় ভোট পড়েছে ৭৮ দশমিক ৭৭ শতাংশ। রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ আসনে সর্বাধিক ৮৭ দশমিক ৫৩ শতাংশ ভোট পড়েছে। মুসলিম অধ্যুষিত এই আসনটি থেকেই সবচেয়ে বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল।

যে লালগোলা ও ভগবানগোলা আসনে দ্বিতীয় ও তৃতীয় সর্বাধিক নাম বাদ পড়েছিল, সেখানে যথাক্রমে প্রায় ৮৫ শতাংশ ও ৮৪ শতাংশ ভোট পড়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই তিন অঞ্চলে বহু পরিযায়ী শ্রমিক শুধুমাত্র ভোট দিতে অন্য রাজ্য থেকে বাড়ি ফিরে এসেছেন। স্থানীয়দের মধ্যে আশঙ্কা ছিল, ভোট না দিলে হয়তো ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হতে পারে।

বিদায়ী বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে নন্দীগ্রাম আসনে লড়ছেন, সেখানে বিকেল তিনটা পর্যন্ত ভোট পড়েছে ৮১ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে পুরুলিয়ায় সবচেয়ে কম, ৭২ দশমিক ২২ শতাংশ ভোট পড়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।