Web Analytics

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম ফোনে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। বঙ্গভবন সূত্রের বরাতে আমার দেশ জানায়, শুক্রবার রাতে বঙ্গভবন থেকে তিনি সাহাবুদ্দিনের সঙ্গে কথা বলেন।

বঙ্গভবনের এক কর্মকর্তা জানান, সন্ধ্যার পর দুই নেতা পরস্পরের খোঁজখবর নেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের আরোগ্য কামনা করেন এবং সাহাবুদ্দিনও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কল্যাণ কামনা করেন। পদত্যাগের পর সাহাবুদ্দিন বলেন, তিনি গুরুতর অসুস্থ এবং শারীরিক নানা জটিলতায় ভুগছেন।

সাহাবুদ্দিনের স্বাক্ষরিত পদত্যাগপত্র শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের হাতে রাষ্ট্রপতির সামরিক সচিব তুলে দেন। এরপর স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে সংবিধানের ৫০(৩) ও ৫৪ অনুচ্ছেদের উল্লেখ করা হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।