Web Analytics

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় সংসদে জানিয়েছেন, চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা ও ত্রাণ সহায়তায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, বন্যা ও পাহাড়ধসে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান ও রাঙ্গামাটিতে প্রাণহানি ঘটেছে। শতাধিক আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং হাজারো মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে অতিরিক্ত নগদ অর্থ ও চাল বরাদ্দ দেওয়া হয়েছে, পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও সহায়তা দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে নিতে মাইকিং চলছে এবং আশ্রয়কেন্দ্রে খাদ্য, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, পাহাড়ের ঢালে বসবাসকারীদের সরকারি জমিতে পুনর্বাসনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনে আরও সহায়তার নির্দেশ দিচ্ছেন।

তিনি আরও বলেন, আগাম সতর্কীকরণ ব্যবস্থা ও জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা জোরদার করা হয়েছে। উপকূলীয় ও বন্যাপ্রবণ জেলাগুলোতে উদ্ধার সরঞ্জাম ও নৌকা সরবরাহের মাধ্যমে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি আরও শক্তিশালী করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।