Web Analytics

একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র অনলাইনে ফাঁসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার দলটির যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্তর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। দলটি জানায়, প্রতারক চক্রের মাধ্যমে প্রশ্নপত্র লাগামহীনভাবে অনলাইনে ছড়িয়ে পড়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি অভিযোগ করে, শিক্ষা মন্ত্রণালয়ের চরম দায়িত্বহীনতার কারণে এ ধরনের ঘটনা ঘটছে। তারা জানায়, ২০ এপ্রিল থেকে প্রশ্ন ফাঁস শুরু হলেও কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এনসিপি অভিযোগ করে, শিক্ষামন্ত্রী পরীক্ষার হল তদারকিতে বেশি মনোযোগ দিচ্ছেন, অথচ প্রশ্ন ফাঁসের মতো গুরুতর বিষয়ে উদাসীন রয়েছেন, যা শিক্ষা ব্যবস্থার জন্য মারাত্মক ক্ষতিকর।

দলটি আরও জানায়, প্রশ্ন ফাঁসের সমস্যা সমাধান না করে পরীক্ষা চালিয়ে যাওয়া সমীচীন নয় এবং মন্ত্রণালয়কে প্রশাসনিক দায়িত্ব নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।