Web Analytics

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া এলাকায় নদীভাঙন রোধে স্থায়ী ও টেকসই ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার মোল্লারহাট বাজার সংলগ্ন পূর্ব ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে স্থানীয়দের উদ্যোগে এ কর্মসূচি হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাফফর হোসেনের সভাপতিত্বে এবং মাওলানা মো. হেলাল উদ্দিনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সমাজসেবকরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সুগন্ধা নদীর ভাঙনে প্রতিবছর কৃষিজমি, বসতভিটা ও সরকারি-বেসরকারি স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে, ফলে বহু পরিবার মানবেতর জীবনযাপন করছে। তারা সতর্ক করেন, এই ভাঙন শুধু সম্পদের ক্ষতি নয়, এলাকার অস্তিত্বকেও হুমকির মুখে ফেলছে।

মানববন্ধনে বক্তারা ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে সিসি ব্লক বা জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।