Web Analytics

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সরকারের দায়িত্ব। শুক্রবার রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে ধানমন্ডি সর্বজনীন পূজা উদযাপন কমিটির শারদীয় দুর্গাপূজার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, ধর্ম, বর্ণ বা গোত্রের ভিত্তিতে বাংলাদেশিদের বিভাজনের সুযোগ নেই। সব ধর্মের মানুষের অধিকার বাস্তবে নিশ্চিত করতে হবে এবং স্বাধীন ও নিরাপদ ধর্মচর্চার পরিবেশ গড়তে হবে। ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে আধিপত্য প্রতিষ্ঠার বিরুদ্ধেও তিনি বক্তব্য দেন।

মন্ত্রী বলেন, আন্তঃমন্ত্রণালয় সিদ্ধান্তে দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি বাড়ানো হয়েছে এবং উৎসবের সরকারি বরাদ্দও বৃদ্ধি করা হয়েছে। যাতায়াত, সড়কনিরাপত্তা, যানবাহন চলাচল, বিদ্যুৎ ও জরুরি সেবা সচল রাখতে প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁর নির্বাচনি এলাকায় স্থায়ী পূজামণ্ডপের জন্য উপযুক্ত সরকারি জমি চিহ্নিত করে সম্ভাব্যতা যাচাই করা হবে বলেও তিনি জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।